মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

আ.লীগ নেতার টেন্ডার বাতিলের দাবিতে সড়ক অবরোধ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

গাইবান্ধার তুলসীঘাট বাফার গোডাউনে লোডিং টেন্ডার নিয়ে অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শ্রমিক দলের নেতাকর্মীরা। সেখানে যুবদলসহ স্থানীয় জনসাধারণও অংশ নেন।

সোমবার (২ মার্চ) দুপুরে বাফার গোডাউনের সামনে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা। এসময় বিক্ষোভকারীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে অবৈধভাবে বাফার গোডাউনের লোডিং টেন্ডার দেওয়া হয়েছে। এর মাধ্যমে সার সরবরাহে সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে দাবি কর হয়। দ্রুত ওই টেন্ডার বাতিল ও সংশ্লিষ্ট ব্যক্তির অপসারণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।অবরোধ চলাকালে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ প্রিন্স, শ্রমিক নেতা হাফিস আসাদ লিখন, কাজী ইমনসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD