বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

আশুলিয়ায় ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনার টেক এলাকার শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে।ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনার টেক এলাকায় শরিফের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুই ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ডিইপিজেড ফায়ার সার্ভিসর সিনিয়র স্টেশন ম্যানেজার প্রবণ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও জিবারো ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD