মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

আশুগঞ্জ টোল প্লাজা ঘেরাও, মহাসড়কে যান চলাচল বন্ধ

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে ঢাকা-সিলেট, ঢাকা-কুমিল্লার যাওয়ার প্রধান মহাসড়ক আশুগঞ্জ টোল প্লাজায় ব্যারিকেড দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে শিক্ষার্থী মহাসড়ক বন্ধ করে রেখেছেন।খোঁজ নিয়ে যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী ঢাকা-সিলেট, ঢাকা-কুমিল্লা যাওয়ার প্রধান মহাসড়ক আশুগঞ্জ উপজেলার টোল প্লাজা এলাকা ঘেরাও করেন এবং যান চলাচল বন্ধ করে দেন।সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা কোটার সংস্কারের দাবিতে এসেছি। আমাদের ভাই ও বোনের শরীরে থেকে যে রক্ত ঝরেছে তার প্রতিবাদ জানাতে এসেছি।এদিকে ঘটনাস্থলে পুলিশ ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলে জানিয়েছের আশুগঞ্জ থানা পুলিশের ওসি নাহিদ হোসেন।তিনি জানান, সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। পুরো টোল প্লাজায় আন্দোলনকারীরা ঘেরাও করে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD