বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠকে যা আলোচনা হ‌লো

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশের জ্বালানি চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে হাইড্রোকার্বন খাতে সহযোগিতার সমঝোতা স্মারক (এমওইউ) অগ্রাধিকার ভিত্তিতে স্বাক্ষর করতে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বিশেষ গুরুত্ব পায় জ্বালানি, সার, কৃষি, বস্ত্র, বাণিজ্য, শিক্ষা এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়গুলো।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন হুমায়ুন কবির।

সমঝোতার ফলে সরকারি পর্যায়ে (জিটুজি) ব্যবস্থায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া, শোধনাগার নির্মাণ, এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশে কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

জ্বালানি খাতে বাংলাদেশের প্রকৌশলী ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় কর্মসূচি চালুতে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউট। এর মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতে দক্ষতা ও স্বনির্ভরতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

বৈঠকে বাংলাদেশের কৃষি খাতের চাহিদা পূরণে সার আমদানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন হুমায়ুন কবির। এর পরিপ্রেক্ষিতে এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

পাশাপাশি আলজেরিয়ার বস্ত্রশিল্প পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অভিজ্ঞতা চেয়েছেন তিনি। ওষুধ, চামড়া ও বস্ত্র খাতেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন আহমেদ আত্তাফ।

দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে নিয়মিত পররাষ্ট্র দপ্তর পর্যায়ের আলোচনা এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন তারা। পরবর্তী পররাষ্ট্র দপ্তর পর্যায়ের আলোচনা শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হবে বলে বৈঠকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD