বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

আমরা অতীত নিয়ে আর পড়ে থাকতে চাই না

মাতৃভূমি সংবাদ

জেলা প্রতিনিধি

বরগুনাকে সন্ত্রাসমুক্ত জেলায় পরিণত করা হবে বলে জানিয়েছেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোরশেদ আলম। তিনি বলেন, আমরা অতীত নিয়ে আর পড়ে থাকতে চাই না। কেউ ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। আগামী দিনগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রায় দুই ঘণ্টাব্যাপী বরগুনা পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিআইজি এসব কথা বলেন।  সদ্য যোগদানকৃত বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোরশেদ আরও বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা যে কোনো অপরাধ দমনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর। বরগুনা মাদকমুক্ত, কিশোর গ্যাং ও ইভটিজিং বন্ধসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া বরগুনাকে সন্ত্রাসমুক্ত জেলায় পরিণত করা হবে।  মতবিনিময় সভায় বরগুনার বিভিন্ন সমস্যা তুলে ধরে সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট সোহেল হাফিজ, আবু জাফর সালেহ, সাংবাদিক মোশাররফ হোসেন, এম হারুন অর রশিদ রিংকু, মুশফিক আরিফ, রেজাউল ইসলাম টিটু, মাহমুদ হাসান তাপস প্রমুখ।বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, গোয়েন্দা কর্মকর্তা মো. জিয়াউল আহসান, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD