শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ সদস্যকে অব্যাহতি

মাতৃভূমি সংবাদ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে পালানো আসামি হৃদয় সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পালানোর তিন ঘণ্টার মাথায় দুপুর ২টায় ফকিরহাট চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে আদালত চত্বর থেকে আসামি পালানোর ঘটনায় কোর্ট পুলিশের এসআই কৃপা সিন্দুসহ ৭ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে খুলনা মহানগর হাকিম আদালত চত্বর থেকে আসামি হৃদয় সরদার দৌড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, ২০২৩ সালের একটি চুরির মামলায় গত ১০ জুলাই দৌলতপুর থানার পুলিশ পাবলা দত্ত বাড়ি থেকে হৃদয় সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বৃহস্পতিবার কারাগার থেকে মামলার হাজিরা দিতে তাকে খুলনা মেট্রোপলিটন হাকিম আদালত চত্বরে নেওয়ার পথে বেলা ১১টার দিকে সে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশকে সতর্ক করে নিরাপত্তা জোরদার ও চেক পোস্ট বসানো হয়। বাগেরহাটের দিকে বাসে পালানোর সময় দুপুর ২টার দিকে ফকিরহাট চেকপোস্টে পুলিশ হৃদয়কে আটক করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, আদালত চত্বর থেকে পালানোর পর বিভিন্ন স্থানে আসামি হৃদয়ের ছবি পাঠিয়ে চেকপোস্ট বসানো হয়। পুলিশের বিশেষ নিরাপত্তা চৌকির মাধ্যমে ফকিরহাট চেকপোস্ট থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের নাম হৃদয় বলেছে। ছবির সঙ্গেও তার মিল রয়েছে। তবে পালিয়ে সে চুলের কাটিং পরিবর্তন করেছে। তাকে আমাদের টিম আনতে গেছে। আনার পর যাচাই-বাছাই করা হবে। তবে সেই হৃদয় বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলার কারণে আদালতে ৭ পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরমধ্যে এসআই কৃপা সিন্দুসহ পাঁচজন এসআই এবং দুই পুলিশ কনস্টেবল রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD