বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পিআইও ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস এম ওমর আলী ও স্ত্রীর হোসনে আরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ময়মনসিংহ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এজাহার দায়ের করেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. বলু মিয়া।

এজাহার সূত্রে জানা যায়, হোসনে আরা তার দাখিলকরা সম্পদ বিবরণীতে ৩ কোট ৮৮ লাখ ৪৭ হাজার ৪৭৯ টাকার সম্পদ দেখান। যাচাই-বাছাই ও আয়কর নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০১৯-২০২০ করবর্ষ পর্যন্ত তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ছিল ২ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৫২৩ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় ছিল ৫২ লাখ ৯৭ হাজার ৫৫৩ টাকা। এর ফলে তার অর্জিত মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার টাকা। মোট আয়ের তুলনায় ১ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৫০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। আসামি হোসনে আরা তার স্বামী এস এম ওমর আলী অসৎ উপায়ে অর্জিত অর্থ বৈধ করার উদ্দেশ্যে স্ত্রীর নামে সম্পদ অর্জনে সহায়তা করায় তাকেও আসামি করা হয়েছে।

অন্যদিকে ১ কোটি ৬২ লাখ ৭৯ হাজার ৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শ্রীপুর উপজেলার সাবেক পিআইও এস এম ওমর আলীর বিরুদ্ধে দুদক আরও একটি মামলা দায়ের করে। তার বিরুদ্ধে দুদক আইন-২০০৮ এর ২৬(২) ধারায় সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD