বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শার্শায় আটক ৭

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

যশোরের শার্শার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাত বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রথিন্দ্রনাথ গাইনের ছেলে হৃদয় গাইন (২৩), শিশির মন্ডল, সুজিত মন্ডল (৩৪), শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), কলিন্ড মন্ডলের ছেলে পাঞ্চু মন্ডল (৩৬), মৃত সুশান্ত নন্দীর মেয়ে পুতুল (২০), বিনয় অধিকারীর মেয়ে তৃষ্ণা অনুকারী (১৭) ও মৃত শামসুর শেখের মেয়ে ছবুরণ বেগম (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার টাকা, ভারতীয় ৮ হাজার রুপি ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির টহল দল শার্শার কায়বা গ্রামস্থ পূর্ব রুদ্রপুর এলাকা থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করে।তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে প্রতিনিয়ত উৎসাহিত করছে। আটককৃত বাংলাদেশি নাগরিকদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD