সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

পবিপ্রবিতে দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দেয়াল ধসে রাফি (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণাধীন অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, জব্বার খানের ছেলে। প্রতিদিনের মতো আজও তিনি প্লাম্বিংয়ের কাজ করতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। কাজের সময় হঠাৎ ওপরের একটি অরক্ষিত দেয়াল ধসে তার মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে অবহিত করে। দুপুর ২টার দিকে উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান দেওয়ান মো. রাজিব জানান, দেয়ালটি নির্মাণে ব্যবহৃত সামগ্রী ছিল অত্যন্ত দুর্বল। অরক্ষিত দেয়ালটি ওপর থেকে ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান আমির বিল্ডার্সের সত্ত্বাধিকারী আমির হোসেন বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। শ্রমিক নিরাপত্তা সরঞ্জাম ছাড়া কাজ করছিলো, এতে আমাদের প্রতিষ্ঠানের যেমন দায় রয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগও দায় এড়াতে পারে না।

তবে পবিপ্রবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনুছ শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।

দুমকি থানার উপপরিদর্শক (এসআই) সজিব বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় রাফিকে উদ্ধার করি এবং হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তিনি আগেই মারা যান। মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. ইখতিয়ারউদ্দিন বলেন, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD