বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সাজেকে চান্দের গাড়ি উল্টে ৮ পর্যটক আহত

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পর্যটকবাহী চান্দের গাড়ি উল্টে আট পর্যটক আহত হয়েছেন।সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক থেকে পর্যটকবাহী গাড়ি (রাঙ্গামাটি-ব-১৬১৮) ১২ জন পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে সাজেক যাচ্ছিল। পথে মাচালং একুজ্জাছড়ি উত্তর পাড়া নামক এলাকায় গেলে রাস্তার বাঁক অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালকসহ গাড়িতে থাকা আটজন পর্যটক আহত হন। আহতদের মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ছয়জনকে খাগড়াছড়ি আধুনিক সদর হাপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন পর্যটকরা হলেন, আব্দুল হাই (৪০), মো. ইনতাজ আলী (৪০), মো. আশরাফ (৫০), মো. নুরুল ইসলাম (৬২), মো. রুবেল (৩০), ও আল আমিন (৩২)।খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিমা বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ছয়জন পর্যটককে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD