শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৬ জন গ্রেপ্তার

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

যশোরের চৌগাছায় ‘হানি ট্র্যাপ’ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় যশোর জেলা পুলিশের মিডিয়া সেল।গ্রেপ্তারকৃতরা হলেন- চৌগাছার যাত্রাপুর গ্রামের আলমগীরের স্ত্রী রুপালী খাতুন (৩৫), মনমথপুরের মৃত মান্নানের ছেলে হৃদয় মহিফুল (৩৬),  একই গ্রামের তাজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন, কয়ারপাড়ার শাহজাহান আলীর ছেলে নান্নু মিয়া (৩৩), তার স্ত্রী জাকিয়া (২৯) ও মহেশপুরের মান্দারবাড়িয়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৯)।প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, যশোরের চৌগাছার রুস্তমপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোস্তাক হোসেন চৌগাছা থানায় অভিযোগ করেন। তার ভাই আব্দুর রহমানকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে নারীকে দিয়ে ডেকে নিয়ে একটি চক্র ফাঁদে ফেলে মুক্তিপণ চাচ্ছে। এ ঘটনায় মাঠে নামে ডিবি পুলিশের একটি দল। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) চৌগাছা থানাধীন চান্দআফরা গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী  উপজেলার বিভিন্ন স্থান থেকে এই প্রতারক চক্রের সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবত যশোরের চৌগাছার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে দুষ্কর্মে লিপ্ত নারীদের দিয়ে সুকৌশলে ভুক্তভোগীদের বাসায় ডেকে নিয়ে আসে এবং পরবর্তীতে আগত ভুক্তভোগীকে আটকে রেখে তাদের পরিবারের কাছে ফোন দিয়ে নগদ অর্থ আদায়সহ ভিকটিমের কাছে থাকা ব্যবহৃত মোবাইল, মোটরসাইকেল এবং নগদ অর্থ জোরপূর্বক কেড়ে নিত।যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD