বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মুজিবনগর সীমান্তে ধাওয়া করে ভারতীয় নাগরিককে আটক করল বিজিবি

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পাচারের সময় ১৮টি স্বর্ণের বারসহ নূর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে মুজিবনগর হেলিপ্যাড সংলগ্ন মাঠ থেকে তাকে আটক করা হয়।আটক নূর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সানাই শেখের ছেলে।মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলাম বলেন, মুজিবনগর সীমান্তের ১০৪/৫ এস নং পিলার এলাকায় ভারতীয় এক নাগরিক স্বর্ণ পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আগে থেকে অবস্থান নেন। এ সময় বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে হেঁটে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি ভারতের অভ্যন্তরে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে পরিচয় নিশ্চিত হয়। আটক নূর হোসেনের কোমরের সঙ্গে প্যান্টের ভেতর টেপ দ্বারা মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করে। এসব প্যাকেট থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণের ওজন ২ কেজি ১৮ গ্রাম।এ ঘটনায় হাবিলদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের করেছেন এবং থানায় হস্তান্তরপূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দিয়েছেন।তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের পরিকল্পনা এবং দিকনির্দেশনা মোতাবেক এই সফল অভিযান পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD