শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

সাবেক মন্ত্রী সাবেরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, হামলার চেষ্টা

মাতৃভূমি সংবাদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আদালতে সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ওপর পচা ডিম নিক্ষেপ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া, আদালতে পুলিশের প্রটোকল ভেঙে তার ওপর হামলার চেষ্টা করেছেন কয়েকজন। সোমবার (৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলার রিমান্ড শুনানি শেষে এ ঘটনা ঘটে। এ দিন বিকেলে রিমান্ড শুনানি শেষে পুলিশ সদস্যরা সাবের হোসেনসহ অন্য মামলায় আসামি এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলামকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।  আসামিরা আদালতের গেট থেকে হাজতখানায় যাওয়ার রাস্তায় পৌঁছামাত্র আগে থেকে অবস্থান নেওয়া বিএনপি নেতাকর্মীরা তাদের লক্ষ করে পচা ডিম নিক্ষেপ করতে থাকেন। এ সময় আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়। সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। সাবের হোসেনের পেছন থেকে একজনকে চড় মারতেও দেখা যায়। তখন পুলিশসহ আসামিরা দৌড়ে আদালতের হাজতখানায় প্রবেশ করেন।উল্লেখ্য, দুই বছর আগে বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের দলটির এক কর্মী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD