মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৭ এইচএসসি পরীক্ষার্থী

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মামলায় গ্রেপ্তার সাতজন এইচএসসি পরীক্ষার্থী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে। শনিবার (৩ আগস্ট) তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, ঢাকায় কোটা আন্দোলন চলাকালে গ্রেপ্তার হওয়া হেলাল উদ্দিন নামে এইচএসসি পরীক্ষার্থীকে শনিবার সকালে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শনিবার সকালে তিনজন এবং বিকেলে আরও তিনজন পরীক্ষার্থীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীরা নরসিংদী কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন। তাদের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে শনিবার মুক্তি দেওয়া হয়েছে। কাশিমপুর কারাগার  থেকে জামিনে মুক্ত এসব শিক্ষার্থীকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD