বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

মাতৃভূমি সংবাদ 
জ্যেষ্ঠ প্রতিবেদক

আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম প্রধান সেলিমকে (৩৯) রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়ি চুরি চক্রের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। গাড়ি চোর দলের সদস্যরা নিরীহ মানুষকে কটু কৌশলে বোকা বানিয়ে এমনকি অনেক সময় আক্রমণ করে বাস, প্রাইভেটকার, পিকআপ, ট্রাক, মোটরসাইকেল, গাড়ি, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি চুরি ডাকাতি করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। তাদের চুরি ডাকাতির ভয়ে এলাকার লোকজন সর্বদা আতংকে থাকে। র‌্যাব-১ দীর্ঘদিন ধরে চোরচক্রকে গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম ছায়াতদন্ত পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১২টায় র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিরোজপুর থানায় গত ২৭ মার্চ দায়ের করা মামলার পেশাদার বাইক চোর ও সন্দিগ্ধ পলাতক আসামি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় আত্মগোপনে আছে। ওই তথ্যের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১ দলটি অভিযান পরিচালনা করে চোরচক্রের সক্রিয় সদস্য আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪টি কালো রঙের চাবি, ২টি টি-টাইপ স্ক্র-ড্রাইভার(স্টার ও ফ্লাট) এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD