বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
মাতৃভুমি সংবাদ
রিপোর্টারঃ সাগর আহমেদ
বিকেল ৫:২৫ টায় র্যাব-১০ রাজধানী যাত্রাবাড়ী থানাধীন পূবালী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা সমমূল্যের জাল নোটসহ ২ জন জাল টাকা সরবরাহকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সুমন সিকদার (২৬), পিতা- খলিলুর রহমান সিকদার, সাং- মধ্য ফরিদপুর মুন্সিবাড়ী, থানা-বাকেরগঞ্জ, জেলা- বরিশাল ও ২। মোঃ নোমান ইসলাম (২৬), পিতা- মৃত তোতা মিয়া, সাং- পশ্চিম ভাতশালা, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১,০০০/- টাকা সমমূল্যের ২৯টি জাল নোট, ৫০০/- টাকা সমমূল্যের ৬টি জাল নোট ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
Leave a Reply