মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধস

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

সিরাজগঞ্জের ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি ব্রিজের তিনটি গার্ডার ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন শ্রমিক এখনো নিচে চাপা পড়ে আছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নির্মাণাধীন ব্রিজটির ৩টি গার্ডার ধসের ঘটনা ঘটে। গার্ডার ধসের সময় ওই গার্ডারে ৩ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে। এর মধ্যে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ও বাকি আরেকজন তেমন আহত হননি। তবে একজন শ্রমিক এখনো গার্ডারের নিচে চাপা পড়ে আছেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD