মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

প্রতিপক্ষের মার খেয়ে হাসপাতালে আক্কাস আলী ভূইয়া

মাতৃভূমি সংবাদ 

নিজস্ব প্রতিবেদক

প্রতিপক্ষের মার খেয়ে ঢাকা মেডিকেলে  ভর্তি অসহায় আক্কাস আলী  (৪২)।শত্রু চাচাতো ভাই শাহ আলী ভুইয়া(৪০)। শরযন্ত্র করে টাকা নেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাসায়, শাহ আলী জানায় আক্কাস  তার থেকে টাকা নিয়েছে, টাকা নিতে গেলে আক্কাস জানায় আমি কোনো টাকা নেয় নি। এই রকম নানা তরকাতরকি করার পর শাহ আলী, পুলিশ এর কাছে  আক্কাস কে  ধরিয়ে দেয়। এক রাত জেল খাটে, অতঃপর পুলিশ যাচাই করে জানেন,আক্কাস আলী ভুইয়া কোনো অপরাধ করেনি এবং সে যে টাকা নিয়েছে তার কোনো প্রমান ও নেই। তারপর তাকে ছেড়ে দেন। পুলিশ তাকে ছেড়ে দিলেও প্রতিপক্ষ তাকে রেহায় দেয় নি,  মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শিলমন্দিতেপ্র তিপক্ষের একতরফা আঘাতে আহত আক্কাস । আলী ভূইয়ার অবস্থা গুরতর। টাকা-পয়সা পাওনার জের ধরে গত ১১ জানুয়ারি তাকে অতর্কিতে আক্রমণ করে শাহ আলী ভূইয়া (৪০), পিতা- খালেক ভূইয়া। অন্তর ভূইয়া (২০) এবং নিহান ভূইয়া (১৮) ও কাদির ভূইয়া (৫০)।এদের সবার বাড়ি পূর্ব শিলমন্দি গ্রামে। ওইদিন সন্ধ্যায় শিলমন্দি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।আহত আক্কাস আলী ভূইয়া একজন অটো মিশুকচালক। দিনমজুর এ মানুষটির প্রতি অতর্কিতে আক্রমণ চালায়পাঁচ ছয়জন মানুষ। প্রতিদিনের মতো কাজ করে যাচ্ছিলআক্কাস। ঘটনার দিন পূর্ব শিলমন্দি গ্রামের ব্রিজের কাছেএলেই প্রতিপক্ষের লোকজন তাকে টেনেহেঁচড়ে নামিয়েবুকে-পিঠে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে অজ্ঞান করে   ফেলে রেখে চলে যায়।এসময় আক্কাস জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে আক্কাসের সারাদিনের রোজগার ৩ হাজার ৫০০ টাকাও নিয়ে যায় মারপিটকারী ব্যক্তিরা। এসময় তারা আক্কাসকে জীবনে মেরে ফেলারও হুমকি দেয়। আহত আক্কাসের স্ত্রী মরিয়ম(৪০) মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ করেন এবং স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে তাকে ভর্তি করালে অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রত্যর্পণ করেন। বর্তমানে আক্কাস মিয়ার অবস্থা খুবই খারাপ। তার কিডনি কিংবা অন্য কোনো জায়গায় গুরুতর  জখম হয়েছে যা বাইরে থেকে দেখা যায় না। তবে প্রস্রাবের রাস্তা দিয়ে ব্যাগ ব্যাগ রক্ত বেরিয়ে যাচ্ছে। আক্কাস মিয়ার চেহারা ফ্যাকাসে হয়ে যাচ্ছে এবং বারবার অচেতন হয়ে পড়ছেন তিনি। ঢাকা মেডিকেলে তিনি এখনো তেমন কোনো চিকিৎসা পান নি। কর্মরত নার্সকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এখনো পরীক্ষা চলছে। এমতাবস্থায় আসামি পক্ষের কেউ খোঁজ নেয়নি। আক্কাস মিয়ার জরুরি চিকিৎসা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD