বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

দোয়া ইউনুস পড়ার উপকারিতা

মাতৃভূমি সংবাদ 

রিপোর্টারঃ এ, কে, এম গিয়াছউদ্দীন কাওসার

ইউনুস (আ.) আল্লাহর নবী ছিলেন। মাছের পেটে দীর্ঘ দিন অবস্থান করেন তিনি। এ সময় তাঁর প্রার্থনা ছিল কেবল একটি দোয়া। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘অতঃপর ইউনুস (আ.)-এর কথা স্মরণ করুন, তিনি রাগ করে বের হয়েছিলেন এবং ভেবেছিলেন যে আমি তার ওপর সক্ষম নই।অতঃপর সে অন্ধকারে ডাক দিয়েছিল এই বলে, ‘আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র ও মহান। আমি সীমালঙ্ঘনকারী। অতঃপর আমি তাঁর ডাকে সাড়া দেই এবং তাঁকে দুশ্চিন্তা থেকে মুক্ত করি। এভাবে আমি মুমিনদের উদ্ধার করি।’ (সুরা আম্বিয়া, আয়াত : ৮৭)
দোয়াটি হলো, لاَ إِلٰهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظّالِمِينَ

উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু  মিনাজ জলিমিন। অর্থ : আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভূক্ত।হাদিস : সাআদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘মাছের পেটে অবস্থানকালে ইউনুস (আ.) উল্লিখিত দোয়াটি পড়তেন। কোনো মুসলিম ব্যক্তি তা নিয়মিত পাঠ করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৫০৫)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD