বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

রমজান মাস ঘিরে শায়খ সুদাইসের নেতৃত্বে হারামাইনে ব্যাপক প্রস্তুতি

মাতৃভূমি সংবাদ 

ধর্ম ডেস্ক

রমজান মাসকে ঘিরে প্রস্তুতি জোরদার করতে বৈঠকে বসেছেন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর জ্যেষ্ঠ ইমামগণ। উচ্চপর্যায়ের এই বৈঠকে সভাপতিত্ব করেছেন হারামাইন শরিফাইনের ধর্মবিষয়ক কার্যক্রমের প্রধান শায়খ প্রফেসর ড. আবদুর রহমান আস-সুদাইস।বৈঠকে রমজান মাসে মুসল্লিদের সেবা কার্যক্রম পরিচালনার বিস্তারিত পরিকল্পনা এবং দুই পবিত্র মসজিদের বৈশ্বিক ধর্মীয় বার্তা আরও বিস্তৃত ও কার্যকর করার জন্য নতুন একটি কৌশলগত রূপরেখা চূড়ান্ত করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যালোচিত পরিকল্পনায় মুসল্লিদের ইবাদত ও অবস্থানকে আরও অর্থবহ ও স্বাচ্ছন্দ্যময় করতে নানা সেবামূলক উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।এর মধ্যে রয়েছে নিয়মিত দ্বিনী ও জ্ঞানভিত্তিক দারস বা পাঠচক্র আয়োজন, ধর্মীয় প্রশ্নের উত্তর দিতে বিশেষ কর্মসূচি জোরদার করা এবং বিভিন্ন ভাষায় নির্ভরযোগ্য ও প্রামাণিক কনটেন্ট সরবরাহ।এ ছাড়া রমজানের আগে ও চলাকালে পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করতে ইমাম ও ধর্মীয় কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও রাখা হয়েছে। এর মধ্যে কোরআন শিক্ষার হালাকা বা পাঠচক্র এবং খুতবা ও বক্তৃতা দক্ষতা বৃদ্ধির জন্য ওয়ার্কশপ অন্তর্ভুক্ত রয়েছে।এদিকে সমন্বয়মূলক আরেক বৈঠকে মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুলআজিজকে এসব পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন শায়খ আস-সুদাইস ও মসজিদুল হারামের একদল ইমাম।সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগের মাধ্যমে এবারের রমজানে হারামাইন শরিফাইনে আগত মুসল্লিরা আরও সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD