শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ১৫ দিনের সময়সীমা বেধে দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। নির্ধারিত সময়ের মধ্যে এসব কারখানা বন্ধ করা না হলে ক্ষুব্ধ জনগণের অসন্তোষ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

এমপি মান্নান বলেন, সোনারগাঁয়ে অবৈধ চুনাকারখানার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। এসব কারখানা বন্ধে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও কার্যকর ফল পাওয়া যাচ্ছে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক হলে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব। কিন্তু কারখানাগুলো চালু থাকায় সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তিনি আরও বলেন, এসব কারখানার বিষয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষ অভিযোগ করছেন। আগামী ১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানাগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিতাস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। সভায় কাঁচপুর হাইওয়ে পুলিশের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বেওয়ারিশ লাশ দাফনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হলে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার কবরস্থান ব্যবহার করা যেতে পারে বলে জানান সংসদ সদস্য। এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার কথাও উল্লেখ করেন।

সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে এমপি মান্নান বলেন, থানা পুলিশ ভালো ভূমিকা পালন করছে। তবে তালতলা পুলিশ ফাঁড়ি, জামপুর ও সাদিপুর এলাকায় অপরাধের প্রবণতা কিছুটা বেড়েছে। এসব এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে বিশেষ নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁ সার্কেলের কর্মকর্তা মামুন সরকার, কাচপুর সার্কেলের কর্মকর্তা কে. এম. রাফসান, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাসেল ভূইয়া এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, হাইওয়ে ও নৌ পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD