শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদা দাবি ও হামলার অভিযোগ, এনসিপি নেতা বললেন ‘পারিবারিক বিষয়’ তিনদিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, দুর্ঘটনা এড়াতে ২০০ মিটারজুড়ে বেড়া ড্যাফোডিলের সহযোগিতায় দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় নয়: পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর অবৈধ চুনাকারখানা বন্ধে তিতাসকে ১৫ দিনের সময় দিলেন এমপি মান্নান চড়া ডলারের দাম, খোলাবাজারে ছাড়াল ১২৮ টাকা ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার মাদক মামলায় মো. সিরাজুল ইসলাম (৩৫) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইব্রাহিম নামে অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ জেসমিন কলির আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম ফেনী জেলার পরশুরাম থানার বক্সমাহমুদ ইউনিয়নের কিসমত টেটেশ্বর এলাকার আলী আকবর মাস্টার বাড়ির মো. আমির হোসেন ওরফে হোসেনের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন জানান, তিনজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি ইব্রাহিমকে খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় সিরাজুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ এপ্রিল বিকেলে নগরীর আকবরশাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় ফেনী থেকে চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের বক্সে রাখা দুটি বস্তা থেকে আরও ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৪৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD