বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

আলজেরিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের সাক্ষাৎ

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে একটি বাংলাদেশ প্রতিনিধিদল মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে পারস্পরিক সুবিধার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সার, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দে‌শের ম‌ধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি উভয় দেশের জনগণের কল্যাণে জ্বালানি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া, তিনি এই খাতের প্রকৌশলী ও বিশেষজ্ঞদের জন্য জ্ঞান বিনিময় এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে আলজেরিয়ার সহযোগিতা চান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করায় সন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, এই উদ্যোগটি বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জিটু‌জি) এলএনজি, এলপিজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন দিগন্ত উন্মোচন করেছে।

পাশাপাশি এটি বাংলাদেশে এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলন গ্রহণের সুযোগ তৈরি করেছে। তিনি দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

আলজেরিয়ার প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে একে অপরের পরিপূরক হওয়ার প্রচুর সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD