বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

জ্বালানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হাইড্রোকার্বন সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই ক‌রে‌ছে বাংলাদেশ ও আলজেরিয়া।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার পক্ষে হাইড্রোকার্বন মন্ত্রী মোহামেদ আরকাব চুক্তিতে স্বাক্ষর করেন।

তারা জ্বালানি সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জিটুজি প্রক্রিয়ায় আলজেরিয়া থেকে বাংলাদেশে এলএনজি, এলপিজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির বিষয়ে আলোচনা করেন।

পাশাপাশি বাংলাদেশে এলএনজি ও এলপিজি অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানের বিষয়েও কথা বলেন। আলজেরিয়ার জ্বালানি খাতের সর্বোত্তম চর্চা ও প্রযুক্তিগত জ্ঞানার্জনে বাংলাদেশি প্রকৌশলী ও টেকনিশিয়ানদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের অনুরোধ জানান বাংলাদেশের জ্বালানি মন্ত্রী। জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশের মন্ত্রী ব‌লেন, এই চুক্তি জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এবং জিটুজি প্রক্রিয়ার অধীনে বিকল্প আফ্রিকান উৎস থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির জন্য বাংলাদেশের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD