বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে যুবক গুলিবিদ্ধ চট্টগ্রামে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় একজনের যাবজ্জীবন খুলনায় একদিনে ডেঙ্গু ও সন্দেহজনক হামে ৮ জনের মৃত্যু দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সরকারি দপ্তর তথ্য না দিলে তথ্য কমিশনে যাওয়ার পরামর্শ তথ্য উপদেষ্টার ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২ ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষ চালক তৈরির তাগিদ মন্ত্রীর

মাতৃভূমি সংবাদ 

নিজস্ব প্রতিবেদক

দেশ-বিদেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টির লক্ষ্যে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরির ওপর জোর দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

একই সঙ্গে প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও বেশি কর্মক্ষম করতে আগামী তিন মাস পর প্রশিক্ষণের অগ্রগতি তদারকি করা হবে এবং যেসব টিটিসি বেশি দক্ষ চালক তৈরি করতে পারবে, তাদের পুরস্কৃত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অ‌ক্টোবর) সন্ধ্যায় ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় বিভিন্ন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষদের কাছে প্রশিক্ষণ গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী প্রবাসে অদক্ষ শ্রমিক পাঠানোর অভিযোগ থেকে বেরিয়ে আসাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশে বামপাশে গাড়ি চালানোর নিয়ম থাকায় দেশের অভিজ্ঞ চালকরাও প্রবাসে গিয়ে সমস্যায় পড়েন। তাই দেশে থাকতেই বামপাশে গাড়ি চালানো, নেভিগেশন, সড়কের মানচিত্র, লাল বাতিসহ আধুনিক ট্রাফিক সংকেত এবং গাড়ির মৌলিক যান্ত্রিক বিষয়গুলোতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া জরুরি।

প্রশিক্ষণের গুণগত মান বাড়াতে প্রশিক্ষণার্থীদের শারীরিক সক্ষমতা বিশেষ করে চোখ পরীক্ষার ওপর জোর দেন আরিফুল হক চৌধুরী।

তিনি জানান, দৃষ্টিসীমায় সমস্যা থাকলে বিদেশে লাইসেন্স পেতে জটিলতা হয়, তাই এমন ব্যক্তিদের অন্য ট্রেডে যুক্ত করা ভালো। পাশাপাশি প্রাথমিক অবস্থায় খোলা জায়গায় ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া, ছেলেদের পাশাপাশি নারীদেরও ড্রাইভিংয়ের আওতায় আনা এবং হস্তান্তরিত গাড়িগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের নির্দেশনা দেন তিনি।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, বিএমটিএফ-এর কর্মকর্তারা এবং আটটি বিভাগের ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD