শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাছন রাজাকে উৎসর্গ করে অনুষ্ঠিত হলো ‘সংস অব বেঙ্গল’ ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল সিলেট প্রসঙ্গ ব্রাজিল-আর্জেন্টিনা: তানজিকার সঙ্গে স্বামীর ‘শান্তি চুক্তি’! অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি ইরানের নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি তৈরিতে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিএসইসির নতুন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত দায়িত্বে তানভীর হাবিব

বিকাশ ও নগদ ব্যবসার আড়ালে অনলাইন ক্যাসিনো, জুয়ারি আটক

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিকাশ ও নগদ ব্যবসার আড়ালে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে মো. মোস্তাক মিয়া (৩৪) নামে এক জুয়ারিকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রামের কাস্টমস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তাক ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মোস্তাকের দোকান থেকে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।

ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আটক মোস্তাক দীর্ঘদিন ধরে তার এজেন্ট ব্যবসার আড়ালে অন্তত ১০ থেকে ১১টি অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা করে আসছিলেন। এসব সাইটে নিবন্ধিত সদস্যরা মোস্তাকের মাধ্যমেই জুয়ার টাকা লেনদেন করত। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের ছায়া তদন্ত শেষে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD