শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাছন রাজাকে উৎসর্গ করে অনুষ্ঠিত হলো ‘সংস অব বেঙ্গল’ ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ চার দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল সিলেট প্রসঙ্গ ব্রাজিল-আর্জেন্টিনা: তানজিকার সঙ্গে স্বামীর ‘শান্তি চুক্তি’! অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন পদ্মা নদীতে স্পিডবোট আটকে ডাকাতি জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি ইরানের নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি তৈরিতে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিএসইসির নতুন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত দায়িত্বে তানভীর হাবিব

বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছেলের

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া এলাকার স্লুইসগেট সংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ওই ছেলের নাম অলিউল্লাহ (২১)। তিনি উপজেলার পচাঁকোড়ালিয়া নামক এলাকার বাসিন্দা লোকমানের ছেলে।

বিকেল ৪টার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অলিউল্লাহ সকালে তার বাবার সঙ্গে একটি নৌকা নিয়ে পায়রা নদীতে মাছ শিকার করতে যান। তবে, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বিভিন্ন সময় থেমে থেমে বৃষ্টি হয়। এ সময় বাবা-ছেলে নৌকার দুই মাথায় বসে নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন। পরে হঠাৎ ওই এলাকায় একটি বজ্রপাতে ছেলে অলিউল্লাহ অচেতন হয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে অলিউল্লাহ নামে একজনের মৃত্যু হয়েছে। তবে, স্বজন ও স্থানীয়রা বেঁচে আছে ভেবে অলিউল্লাহকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD