শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

অনির্বাণ সাহিত্য সংসদকে সম্মাননা দিলো পদ্মা এস.এস.সি ৯৪ ক্লাব

মাতৃভূমি সংবাদ 
রিপোর্টারঃ আমির হোসেন
বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিকাশে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ছিলো সদ্য প্রতিষ্ঠিত হওয়া পদ্মা এস.এস.সি. ৯৪ ক্লাবের। তারা তাদের কথা রাখার প্রমান দিতে শুরু করেছে। প্রতিষ্ঠার ২২তম দিনে গত ০২/১২/২০২৩ ইং তারিখে পদ্মা এস.এস.সি. ৯৪ ক্লাব তাদের বিজয়নগরস্থ অস্থায়ী কার্যালয়ে একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অনির্বাণ সাহিত্য সংসদ নামক একটি সাহিত্য সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করেন। উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে পদ্মা এস.এস.সি. ৯৪ ক্লাবের ক্রিয়েটর, এডমিন সহ প্রায় দেরশতাধিকেরও বেশি বন্ধুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের ক্রিয়েটর মোঃ নুরুল আমিন বুলেট। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অনির্বাণ সাহিত্য সংসদের রোখসানা মহুয়া ও পদ্মা এস.এস.সি. ৯৪ ক্লাবের মাসুদ রানা। অনির্বাণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ, রোখসানা মহুয়া, জয়া রহমান সহ বেশ কয়েকজন সদস্য। অনির্বাণ সাহিত্য সংসদকে সম্মাননা প্রদান সম্পর্কে ক্লাবের ক্রিয়েটর মোঃ নুরুল আমিন বুলেট জানান। এই সংগঠনটি দীর্ঘদিন যাবত বাংলা সাহিত্যকে গোটা বিশ্বে পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের হাত ধরে বাংলা সাহিত্য পৌঁছে যাক পৃথিবীর প্রতিটি প্রান্তে এটাই আমাদের কামনা। তাদের এই কর্মকাণ্ডকে সম্মান জানানোটাই আমাদের উদ্দেশ্য। সংগঠনটির এডমিন নীলা ইয়াসমিন বলেন, আমাদের সংগঠনের বয়স মাত্র ২২ দিন। এই অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের কথা রাখতে শুরু করেছি। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আমাদের সহযোগিতার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সংগঠনটির আরেক এডমিন মোঃ সাজ্জাদ হোসেন বলেন, অদূর ভাবিষ্যতে সামাজি আরো কিছু কর্মকাণ্ড নিয়ে কাজ করার পরিকল্পনা আছে আমাদের। আমরা সৃষ্টিতে বিশ্বাসী। আরেক এডমিন মনিরুজ্জামান ডানিয়েল বলেন, সমাজ ও দেশকে ভালো কিছু উপহার দিতেই আমরা বন্ধুরা আজ একত্রিত হয়ে কাজ করতে শুরু করেছি, আমরা আশা করবো আমাদের বাকি বন্ধুরাও সামিল হবে আমার এই যাত্রাপথে। অনুষ্ঠানে অনির্বাণ সাহিত্য সংসদ ও পদ্মা এস.এস.সি. ৯৪ ক্লাবের সদস্যদের মধ্যে রোকসানা মহুয়া, মহিউদ্দিন আহমেদ, জয়া রহমান, নুরুল ইসলাম বিদ্রোহী, বি এম এরশাদ, রাহিমা আক্তার নীপা, রোকসানা আক্তার লাভলী, তাসরিবা তাহমিদ খান, জুবায়ের আলম শেখ, রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম বিপ্লব সহ আরো অনেকে কবিতা পাঠ ও গান পরিবেশন করেন। কবিতা ছন্দে আর গানের মূর্ছনায় একটি আনন্দঘন সন্ধ্যা কাটে উপস্থিত সকলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD