মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

জয়পুরহাটে ২ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে জয়পুরহাটে দুই হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে শহরের বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘অধ্যক্ষ শামসুল হক ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম শামছুল হকের ছেলে ও জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেন। এসব উপহারের মধ্যে পোলাও চাল, আটা, চিনি, সেমাই, তেল ও গুঁড়া দুধ রয়েছে।

​ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাশেদ এবং উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সোহেল।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এটিএম মিজানুর রহমান, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি নাজমুল হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও বম্বু ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মন্ডলসহ স্থানীয় নেতাকর্মীরা।মোক্তাদুল হক আদনান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা সময়কাল থেকেই আমরা জয়পুরহাটের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন ও ৩১ দফার রূপরেখা তিনি দিয়েছেন, তার আলোকেই আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। মূলত ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD