মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

মাদক কারবারিদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা এমপি কিরণের

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধি

শরীয়তপুরে মাদক কারবারিদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, কেউ মাদক ডিলারকে ধরিয়ে দিলেই এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি কোনো মাদকসেবীকে ধরিয়ে দিতে পারেন, তাহলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রমাণ সহকারে মাদকসেবী বা কারবারিদের ছবি আমাকে দেবেন। আর সেই পুরস্কারের টাকা আমার কাছ থেকে গোপনে নিয়ে যাবেন।

এসময় তিনি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার কোনো নেতাকর্মী বিচার-আচারে যুক্ত হতে পারবে না। কোনো অবস্থাতে এ কাজ করা যাবে না। আমরা চাই, আইন তার নিজস্ব গতিতে চলুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD