মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

কোনো প্রকার বিশৃঙ্খলা-অনিয়ম বরদাশত করা হবে না : কেএমপি কমিশনার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা অনিয়ম বরদাশত করা হবে না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এসব কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি সদস্যকে শতভাগ নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

কেএমপি কমিশনার বলেন, পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মাঠে দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি ভোটকেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার, আনসার ও ভিডিপি সদস্যদের থাকা খাওয়া ও নিরাপত্তা-সংক্রান্তে খোঁজখবর নেন। প্রিজাইডিং অফিসারের চাহিদার প্রেক্ষিতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রদানে আশ্বস্ত করেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মোতায়েন পরিকল্পনা, টহল ব্যবস্থা, সিসি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরার ব্যবহারসহ নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD