বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সরাসরি অলিম্পিকে খেলা আরচ্যারি নেই অলিম্পিক কমিটিতে

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

আজ (রোববার) ছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। কক্সবাজারে বিওএ’র এজিএম হওয়ার পরই নির্বাচনের ভোটাভুটি হয়। মহাসচিব, সহ-সভাপতি, সদস্য,কোষাধ্যক্ষ পদের বিপরীতে অতিরিক্ত প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই। তিন উপমহাসচিব পদের মধ্যে দুটি অলিম্পিক ডিসিপ্লিনের, আরেকটি এই ডিসিপ্লিনের বাইরের। অলিম্পিক ডিসিপ্লিনের দুই পদের বিপরীতে তিন জন প্রার্থী থাকায় সেখানেই শুধু ভোটাভুটি হয়েছে।বিওএ নির্বাচনে এবার কাউন্সিলর সংখ্যা ছিল ৯২। এজিএমে ৭৬ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এর মধ্যে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন সর্বোচ্চ ৭০ ও দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ ভোট পেয়ে বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস নির্বাচিত হয়েছেন। এই পদে আরেক প্রার্থী আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (আলো) পেয়েছেন মাত্র ১৯ ভোট। বাংলাদেশ অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অংশগ্রহণ করছে নিয়মিত। ২০১৬ রিও অলিম্পিকে গলফার সিদ্দিক প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের ভিত্তিতে খেলার যোগ্যতা অর্জন করেন। এরপর ২০২০ সালে টোকিও অলিম্পিকে আরচ্যার রোমান সানা এবং ২০২৪ প্যারিস অলিম্পিকে আরচ্যার সাগর ইসলাম সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। শুধু সামার অলিম্পিক নয়, প্যারা অলিম্পিকেও আরচ্যারি সরাসরি খেলেছে ২০২৪ সালে প্যারিসে। বাংলাদেশের প্রথম প্যারা খেলোয়াড় হিসেবে আরচ্যার ঝুমা আক্তার প্যারা অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন।আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে সফল ডিসিপ্লিনের মধ্যে অন্যতম শুটিং। অলিম্পিক অ্যাসোসিয়েশনের কমিটিতে সব সময়ই শুটিং ফেডারেশনের প্রতিনিধিত্ব ছিল। এবার অলিম্পিকের কমিটিতে শুটিং ফেডারেশনের কেউ নেই। যদিও অলিম্পিয়ান কোটায় শুটার আব্দুল্লাহ হেল বাকী কমিটিতে এসেছেন। অলিম্পিকে বাংলাদেশের সম্ভাবনাময় ডিসিপ্লিন আরচ্যারি। অথচ সেই ডিসিপ্লিনের কেউ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কমিটিতে নেই। ভোটাভুটিতে শাহীন ও কুদ্দুসই নির্বাচিত হবেন এটা অনেকটা অনুমেয়ই ছিল ক্রীড়াঙ্গনে। অলিম্পিকের বড় ডিসিপ্লিন সাঁতার, শাহীন পুরনো ও দক্ষ সংগঠক। কুদ্দুসও সংগঠক হিসেবে পরিচিত এবং অলিম্পিকে সদস্যও ছিলেন এক সময়। আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর মূলত আম্পায়ার সংগঠক হিসেবে তেমন পরীক্ষিত নন। সার্চ কমিটির সুপারিশ ও প্রতিবাদের মুখেই মূলত আলো আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের নেতৃত্বে ছিলেন মূলত মহাসচিব জোবায়েদুর রহমান রানা। উপ-মহাসচিব তিন পদের জন্য অলিম্পিক ডিসিপ্লিনের তিনজন প্রার্থী ছিলেন রানার সমর্থিত প্যানেলে। যদিও গঠনতন্ত্র অনুযায়ী উপ মহাসচিব পদে অলিম্পিক ডিসিপ্লিনের জন্য দুই পদ নির্ধারিত। প্রাথমিক প্রার্থী তালিকায় উপ মহাসচিব তিন পদের বিপরীতে চার প্রার্থী একসঙ্গে প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা যায় উপমহাসচিব জেনারেল একটি পদে বিওএ পেট্রোন কোটায় কাউন্সিলর হওয়া বিসিবি পরিচালক আমজাদ হোসেন একক প্রার্থী। এতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অলিম্পিক ডিসিপ্লিনে দুই পদের জন্য তিন জন প্রার্থী থাকায় সেখানে ভোটাভুটি হয়েছে। প্রাথমিক ও চূড়ান্ত তালিকায় উপমহাসচিব পদের বিন্যাসের ভিন্নতার কারণ জানতে কয়েক দিন আগে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD