বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সাবেক এমপি ডিউক চৌধুরীর ভাই গ্রেপ্তার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরীর (ডিউক চৌধুরী) বড় ভাই লিংকন চৌধুরীকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সন্ত্রাস দমন এবং নাশকতার আইনে একাধিক মামলা রয়েছে।শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর রেল ডিআইজি মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ায় মহাসড়ক দিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা ছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা এবং সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তিনি রংপুর-২ আসনের সাবেক এমপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পলাতক আসামি আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই।তিনি আরও জানান, বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে বিগত সময়ে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন লিংকন চৌধুরী। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বদরগঞ্জসহ রংপুর অঞ্চলের অর্থযোগান দাতা সিন্ডিকেটের অন্যতম সদস্যও ছিলেন তিনি। বগুড়া থেকে তাকে রংপুরে আনার জন্য কার্যক্রম শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD