বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

স্তন ক্যান্সার সচেতনতায় ঢাবিতে ‘পিংক রান’

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে। নারীদের প্রাণঘাতী এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে নানা আয়োজনের মধ্য দিয়ে মাসটি গুরুত্ব পায় পৃথিবীর বিভিন্ন দেশে। সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক মিনি ম্যারাথন ‘পিংক রান ২০২৫’।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)-এর আয়োজনে এই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।

ম্যারাথন শহীদ মিনার থেকে শুরু হয়ে জগন্নাথ হলের পাশ দিয়ে টিএসসি, শিববাড়ি মোড় হয়ে কার্জন হল ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার এবং বয়সের মানুষ অংশগ্রহণ করেন।ম্যারাথন উদ্বোধনকালে সিসিআরটিবি-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব বলেন, ক্যান্সার নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে। বিশেষ করে নারীদের স্তন ক্যান্সার নিয়ে যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে। আমরা শুরু থেকেই সচেতন থাকলে স্তন ক্যান্সার প্রতিরোধ সম্ভব। তাছাড়া, যেকোনো ক্যান্সারের জন্য ডায়েট (খাবারে সচেতন হওয়া) পর্যাপ্ত ঘুম ও শারীরিক পরিশ্রম এর গুরুত্ব অনেক বেশি। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের ট্রাস্টি মো. আব্দুল্লাহ আল মামুন ও ট্রেজারার কামরুল ইসলাম রিপন ক্যান্সার সচেতনতায় দিক নির্দেশনামুলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। ম্যারাথনে কবি সুফিয়া কামাল হল ছাত্র সংসদের এজিএস শিমু আক্তার ও ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক শুভ্র দেবসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD