বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বাংলাদেশ ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে : গোলাম পরওয়ার

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ একটা ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। জুলাই সনদে স্বাক্ষর করেছি। একটা স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে নির্বাচিত কোনো শাসক যাতে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিবাদী না হয়ে ওঠে সেভাবে জনপ্রশাসন, মাঠ পর্যায়ের প্রশাসন, জুডিশিয়ারি ব্যবস্থা, ইলেক্টোরাল সিস্টেম, দুর্নীতি দমন কমিশনসহ সরকারের ছয়টি অরগানকে সাজানো হয়েছে।

তিনি বলেন, সরকার ছয়টি কমিশন করে অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছিল। তার মধ্যে আমরা সব রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে মোট ৮৪টি বিষয়ে একমত হয়েছি। এটি জুলাই চার্টার্ড হিসাবে গণ্য করা হয়েছে। আরও প্রায় ২০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। আমরা ঐকমত্য কমিশনকে বলেছি কীভাবে আরেকটু সহজ করে মোটামুটি আরও কিছু বিষয় আনা যায়। এখন সরকার আগামী নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দ্রুত সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করবে। যার ওপর নির্ভর করে আগামী নির্বাচিত সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। সরকার ও ঐকমত্য কমিশন প্রধান হিসেবে আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি আগামী নভেম্বরে গণভোটে দিয়ে এই জুলাই সনদের আইনগত ভিত্তি ঠিক করতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা ইউনিয়ন ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র করছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা হবে। সৃষ্টিকর্তার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু ও মুসলিম সবাই ভালো থাকবেন।

ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোক্তার হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রশীদ বিশ্বাসের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ফকির, শাহজালাল হোসেন, গাজী সাইফুল্লাহ, বিএম আলমগীর হোসেন, আমানুল্লাহ হালদার, মাওলানা ফয়েজ উদ্দিন, শেখ বেলাল হোসেন ও তৈয়েবুর রহমান জোয়ার্দার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD