মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

বিমান বিধ্বস্ত: ভোলায় নাদিয়ার গ্রামে শোকের মাতম

মাতৃভূমি সংবাদ 

জেলা প্রতিনিধী

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাদিয়ার ভোলার দৌলতখানের বাড়িতে চলছে শোকের মাতম। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে তার মৃত্যুর খবর উপজেলার জয়নগর ইউনিয়নের গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ।  নিহত নাদিয়া মাইলস্টোন কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। তিনি ওই ইউনিয়নের ছানকাজি হাওলাদার বাড়ির অবসরপ্রাপ্ত সেনা অফিসার আশরাফুল ইসলামের মেয়ে। জানা গেছে, বিমান দুর্ঘটনায় নাদিয়ার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় মৃত্যুবরণ করেন তিনি। তার ভাইও একই কলেজের শিক্ষার্থী। তিনিও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD