বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

খালেদা জিয়ার সঙ্গে অন্তর্বর্তী সরকারের দেখা করা উচিত ছিল : এ্যানি

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করা। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে কিছু কথাবার্তা হলেও আমরা আশা করেছিলাম রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে। আগামীর দেশ পরিচালনা, হাসিনার বিচার, নির্বাচন ও সংস্কার নিয়ে কথা হতো। তা হয়নি, তবে আমরা আশাবাদী সামনে হবে। বুধবার (২৫ জুন) লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনের ভোট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একজন ভালো মানুষ। তিনি সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে নির্বাচন, সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটা শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষকে আশাবাদী করেছে। তারেক রহমানের সঙ্গে বিদেশে বৈঠক হওয়া কোনো অপরাধ নয়, বরং এটা আরও আগেই হওয়া উচিত ছিল। কারণ তিনি বিদেশে ঘুরতে যাননি, বাধ্য হয়ে দেশ ছেড়েছেন।’ এ্যানি বলেন, ‘লন্ডনের বৈঠক নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন, অথচ ফ্যাসিবাদের পতনের জন্য আমরা সবাই একসঙ্গে লড়াই করেছি, জেল খেটেছি, ত্যাগ স্বীকার করেছি। সে লক্ষ্যেই ওই বৈঠক।’আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বাধীনতার পর রক্ষীবাহিনী দিয়ে মানুষকে দমন করেছে তারা, করেছে দুর্নীতি ও দুঃশাসন। গত ১৭ বছরেও লুটপাট, নিপীড়ন, দমননীতি থেকে তারা সরে আসেনি। ওরা খুনিদের দল, ক্ষমতা ধরে রাখতে মানুষের ঘাড়ে জোঁক হয়ে বসে আছে। জনগণ তাই জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। এখন শুধু শেখ হাসিনাদের বিচারের অপেক্ষায় মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD