বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

গার্লিক বিফ তৈরির রেসিপি

মাতৃভূমি সংবাদ 

গরুর মাংসের ভুনা কিংবা ঝোল তো খাওয়া হয়ই, চাইলে তৈরি করতে পারেন ব্যতিক্রম স্বাদের কিছু। তেমনই একটি পদ হলো গার্লিক বিফ। সুস্বাদু এই পদ রাখতে পারেন উৎসব-আয়োজনে। রুটি, পরোটা, পোলাও, খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারবেন গরুর মাংসের এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক গার্লিক বিফ তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- ১ কেজি

পেঁয়াজ কুচি ১ কাপ

হলুদ গুঁড়া- ১ চা চামচ

মরিচ গুঁড়া- ২ চা চামচ

আদা ও রসুন বাটা- আধা চা চামচ

রসুনের কোয়া- ৪/৫টি

ধনিয়া ও জিরা গুঁড়া- ১ চা চামচ

তেল- আধা কাপ

টমেটো সস- আধা কাপ

টক দই- ১ কাপ

গরম মসলা- গুঁড়া আধা চা চামচ

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন। এবার একটি পাত্রে মাংস, হলুদ, মরিচ, টক দই, আদা, রসুন, লবণ, ধনিয়া, জিরা গুঁড়া, লবণ ভালো করে মিশিয়ে নিন। মেরিনেট করে রাখুন আধা ঘণ্টার মতো। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ লালচে করে ভেজে নিন। এবার তাতে মাখানো মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে এলে তার সঙ্গে রসুনের কোয়া, কাঁচা মরিচ ও টমেটো সস নামিয়ে নিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD