বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শুঁটকির তেল বানিয়ে সংরক্ষণ করা যায় ৬ মাস পর্যন্ত

মাতৃভূমি সংবাদ 

খাবারের একঘেয়েমি কাটাতে বানিয়ে ফেলতে পারেন মজাদার শুঁটকির তেল। আচারের মতোই রেখে খাওয়া যায় আইটেমটি। ভাতের সঙ্গে ঝাল ঝাল শুঁটকির তেল খেতে দারুণ মজা। একবার বানিয়ে ফ্রিজ ছাড়াই ৬ মাস পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করা যায় এই তেল। কীভাবে বানাবেন জেনে নিন।

একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিন। ৬০টি শুকনা মরিচ ভালো করে ধুয়ে ফুটন্ত পানিতে দিয়ে দিন। ৫ থেকে ৭ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। এরপর চুলা বন্ধ করে দিয়ে গরম পানির মধ্যে রেখে দিন ৩০ মিনিট।

প্যানে অল্প সরিষার তেল গরম করে ৭/৮ পিস চ্যাপা শুঁটকি ভেজে নিন। দুইদিক ভাজা হলে ও ভেঙে মিশ্রণ তৈরি হলে নামিয়ে নিন। পানি থেকে ছেঁকে নিন মরিচগুলো। হাত দিয়ে চেপে বাড়তি পানি বের করে নিন মরিচ থেকে। বোঁটা ছাড়িয়ে ব্লেন্ডারে নিয়ে নিন এগুলো। ব্লেন্ডারে আরও দিন ২৫ কোয়া রসুন, ভেজে রাখা শুঁটকি, স্বাদ মতো লবণ, ১ টেবিল চামচ চিনি ও ১/৪ কাপ পানি। ব্লেন্ড করে নিন। একদম মিহি করার প্রয়োজন নেই। কিছুটা দানাদার মিশ্রণ তৈরি করুন।

প্যানে মাঝারি আঁচে দেড় কাপ সরিষার তেল গরম করুন। গরম তেলে দেড় কাপ পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিন। বেরেস্তার মতো রঙ হলে ব্লেন্ড করে নেওয়া মিশ্রণ দিয়ে নেড়ে নিন। লো মিডিয়াম আঁচে অনবরত নাড়ুন। তেল উঠে আসলে ব্লেন্ডার ধুয়ে ১/৪ কাপ পানি দিয়ে দিন। লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন। মাঝে নেড়ে দেবেন দুই একবার। নামানোর আগে ১ টেবিল চামচ ভিনেগার দিয়ে এক থেকে দুই মিনিট ঢেকে রাখুন। নামিয়ে ঠান্ডা করে কাচের বয়ামে রেখে দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD