বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সময় বাড়ল

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

হজযাত্রীদের সরকারি হাসপাতাল থেকে হজের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা করার সময় আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার।

সোমবার (২৬ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজযাত্রীদের সরকারি হাসপাতাল থেকে হজের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার সময় আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। যেকোনো তথ্যের জন্য হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।এর আগে হজযাত্রীদের স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এসব পরীক্ষার ভিত্তিতে তাদের টিকা নিতে হবে।

হজযাত্রীদের Urine R/M/E, Random Blood Sugar (RBS), X-Ray Chest P/A view (রিপোর্টসহ), ECG (রিপোর্টসহ), Serum Creatinine, Complete Blood Count (CBC with ESR) ও Blood Grouping and Rh Typing পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে টিকা নিতে হবে।

এ ছাড়া, দুরারোগ্য ব্যাধি (প্রযোজ্য ক্ষেত্রে) নির্ণয়ের জন্য আরো কিছু পরীক্ষা সম্পন্নের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেগুলোর মধ্যে রয়েছে-

* সন্দেহজনক হৃৎপিণ্ড অকৃতকার্যতার পরীক্ষা- Echocrdiography।
* কিডনি জটিলতার ক্ষেত্রে- S. Creatinine, USG of KUB।
* সন্দেহজনক লিভার সিরোসিস রোগের ক্ষেত্রে- USG Whole abdomen, Endoscopy of upper GIT.
* দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তকরণে-Sputum for AFB, CTScan of chest, Serum bilirubin, SGPT, Albumin Globubin ratio।

হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইল কপি টিকা কেন্দ্রে মেডিকেল টিমের কাছে দাখিল করে টিকা গ্রহণপূর্বক স্বাস্থ্য সনদ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD