বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সেনাপ্রধানের সঙ্গে বুদ্ধিস্ট ফেডারেশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

মাতৃভূমি সংবাদ

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সেনাসদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, আগামী ১৬ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শুভ প্রবারণা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ উৎসবটি অত্যন্ত ধর্মীয় মর্যাদায় ও ভাবগম্ভীর্যে উদযাপন করে থাকেন। এ উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ পল্লী, জনপদ ও বিহারগুলোতে সপ্তাহব্যাপী বিবিধ কর্মসূচি আয়োজন করা হয়। এ উৎসব চলাকালীন শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার স্বার্থে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উৎসবে অংশগ্রহণের জন্য সেনাপ্রধানকে আমন্ত্রণ জানান।  এ সময় সেনাবাহিনী প্রধান সমতলের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে ‘শুভ প্রবারণা’ ও ‘কঠিন চীবরদান’ উদযাপন উপলক্ষ্যে আর্থিক ও নিরাপত্তা সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। এ ছাড়া ব্যক্তিগতভাবে তিনি পার্বত্য চট্টগ্রামে উৎসবসমূহ পালন করার জন্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সব কার্যক্রম গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং প্রতিনিধি দলের সদস্যগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকল্পে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর রয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশি তার নিজ নিজ ধর্মীয় উৎসবসমূহ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপন করবেন এই প্রত্যাশা বাংলাদেশ সেনাবাহিনীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD