বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

সাভার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা করবেন মাহাদী হাসান বুলবুল.

মাতৃভূমি সংবাদ

রিপোর্টার: আমির হোসেন

আসছে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য সাভার উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪।সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাতীয় রাজনীতিবিদ মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল প্রায় ৯ লক্ষ ভোটারের মধ্যে সাধারণ মানুষের ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছিল ২০১৯ সালে বিনা ভোটে বিজয়ী হন বর্তমান উপজেলা চেয়ারম্যান। বর্তমানে বিরোধী দল গুলো নির্বাচন বর্জন করার ঘোষণা দেওয়ায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের নেতা বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল এর নাম সাধারণ মানুষ এর মুখে মুখে। ভোট উৎসব এর জন্য মুখিয়ে থাকা সাধারণ ভোটারের অভিমত যোগ্য এই নেতাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী করবেন।সাভার উপজেলা পরিষদ এর বর্তমান চেয়ারম্যান জনাব মনজুরুল আলম রাজীব গত ২০১৯ সালের নির্বাচনে বীনা ভোটে বিজয়ী হলেও এবার পরিস্থিতি সম্পুর্ণ বিপরিত। এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ ভোটারের ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে ক্লীন ইমেজের জাতীয় নেতা মুফতি সৈয়্যদ মাহদী হাসান বুলবুলের।সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ঐতিহ্যেবাহী পরিবারের সুযোগ্য সন্তান জননেতা মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল আলোচিত রাজনৈতিক দল, বাংলাদেশ তরীকত ফ্রন্ট (বিটিএফ) এর চেয়ারম্যান, সরকার সমর্থিত ১৫ দলীয় প্রগতিশীল ইসলামী জোট এর অন্যতম কো- চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন। তিনি সামাজিক সংগঠন জাতীয় নাগরিক ফাউন্ডেশন এর চেয়ারম্যান, কাজী নজরুল সুফি সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি এম এইচ গ্রুপের চেয়ারম্যান সহ সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার সংগঠনের সাথে সরাসরি যুক্ত জাতীয় এই রাজনীতিবিদ। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন আমি দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির সাথে যুক্ত। আমি সাভার উপজেলার বারটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে পরামর্শ করে তাদের আগ্রহে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করছি, যদি প্রশাসন নিরপেক্ষ থাকে, সাধারণ জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে ভোট উৎসবের মাধ্যমে সাধারণ মেহনতি মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।তিনি বিজয়ী হলে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষে ন্যায় বিচারের সুযোগ পাবেন। তিনি সাধারণ জনগণের দোয়া আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন আমি শাসক নয় সেবক হয়ে জনগণের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD