বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার ৫ এপ্রিল থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি নতুন করে নির্ধারণ করেছে। তবে জরুরি পরিষেবাগুলো এই নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির নির্দেশনা মোতাবেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়া আদালতের অফিস সময়সূচি নির্ধারণের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD