বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

সপ্তাহব্যাপী লো মেরিডিয়ান ঢাকার ইন্ডিয়ান ফুড প্রমোশনের আয়োজন

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

পাঁচ তারকামানের আন্তর্জাতিক হোটেল লো মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে সপ্তাহব্যাপী ইন্ডিয়ান ফুড প্রমোশন। এই ফুড প্রমোশন আয়োজনে সহ-আয়োজক হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক পিএলসি।আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে ইন্ডিয়া থেকে আসা কলকাতার পাঁচ তারকা হোটেল জে ডব্লিউ ম্যারিয়টের অতিথি শেফ আব্দুল কুদ্দুস। ইন্ডিয়ার বিখ্যাত এই শেফের সরাসরি তত্ত্বাবধানে ভারতীয় খাবার প্রদর্শিত হবে লেটেস্ট রেসিপ রেস্টুরেন্টের এই বুফে আয়োজনে।প্রোমোশন উপলক্ষ্যে হোটেলের জেনারেল ম্যানেজার কনস্ট্যান্টিনোস এস. গাভ্রিয়েল আয়োজন করেন একটি গ্রুপ ডিনারের। আয়োজনে উপস্থিত ছিল ফুড প্রমোশনের সহআয়োজক ব্রাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, মিডিয়া পার্টনার এবং ইনফ্লুয়েন্সাররা। উদ্বোধন আয়োজনে বুফে ডিনারের পাশাপাশি সংগীত অনুষ্ঠান, ফটোসেশনের ব্যবস্থা ছিল।অতিথি আব্দুল কুদ্দুসের তত্ত্বাবধানে এই ইভেন্টে ইন্ডিয়ান ফুডের বিভিন্ন সমারোহ রাখা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা যায় আওয়াদি খাসির দম বিরিয়ানি, জাফরানি মোরগ দম বিরিয়ানি, এছাড়াও বিশেষ খাবার হিসেবে হুনডি গোস্ট কা সালান, গোস্ট আদ্রাকি, নিহারী, ডাল-ই-অবাদ, ডাল সুলতানি, রাজবা মসল এবং ডেজার্ট হিসেবে ছিল শাহী টুকরা, বাদাম কা হালুয়া সহ অন্যান্য মুখরোচক খাবারের সমারোহ।ইভেন্টটি ১-৮ ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত্র ১১টা পর্যন্ত লো মেরিডিয়ান ঢাকার লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে আয়োজিত হচ্ছে। মাত্র ৭৭৫০ টাকা জনপ্রতি।  এছাড়াও অতিথিরা নির্দিষ্ট ব্যাংকের বিশেষ কার্ডে বাই ওয়ান গেট ওয়ান অফার পেয়ে থাকবেন। এছাড়াও ব্র্যাক ব্যাংকের কিছু নির্দিষ্ট কার্ডে বাই ওয়ান গেট টু অফার পাবেন।অ্যাডভান্স বুকিংয়ের জন্য লো মেরিডিয়ান ঢাকার অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD