বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাক্ষাৎ দুই দিন বৃষ্টি হতে পারে ৮ বিভাগে, কমবে দিনের তাপমাত্রা এলপিজির দাম ও চার্জ না বাড়িয়ে নির্ধারিত মূল্যে বিক্রির দাবি ক্যাবের দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

সনি র‍্যাংগসের ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

দুর্নীতির অভিযোগ থাকায় সনি র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন ও তার পরিবারের দুই সদস্যসহ মোট তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আল আমিন এই আবেদন করেন।অন্য দুজন হলেন— একরাম হোসেনের ভাই ও সনি র‍্যাংগসের ডিএমডি বিনাস হোসেন এবং পিতা সাচিমি ওগাওরা হোসেন।আবেদনে বলা হয়, সনি র‍্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন ও তার ভাই বিনাস হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। গোপন অনুসন্ধান ও অভিযোগ থেকে জানা গেছে, আসামি ও তাদের পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তারা এসব সম্পদ বিভিন্ন জায়গায় স্থানান্তর করার পাঁয়তারা করছেন। তাই এসব সম্পদ রক্ষা এবং আসামিদের অপরাধের আলামত রক্ষার্থে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD