বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই : দুই আসামি ৩ দিনের রিমান্ডে চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশ ইন মেনে নেবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার একনজরে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড দাম কমেছে এলপি গ্যাসের জটিল রোগে অনুদান ১ লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার : ডা. জাহিদ হোসেন চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির কার্যালয় ঘেরাও করে শ্রমিকদের বিক্ষোভ এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

সনদপত্র ফেরত দিলেন সুনামগঞ্জের ১১ টেলিভিশন সাংবাদিক

মাতৃভূমি সংবাদ 

রিপোর্টার: আমির হোসেন

বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক কর্মশালায় চোরাকারবার ও অপ-সাংবাদিকতার সাথে যুক্ত ব্যক্তিদের সনদপত্র দিয়ে স্বীকৃতি দেয়া কর্মশালায় পাওয়া সনদপত্র ফেরত দিয়েছেন সুনামগঞ্জ শহরে কর্মরত ১১ টেলিভিশন সাংবাদিক। শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের কাছে একযোগে সনদপত্রসহ প্রশিক্ষণ উপকরণ ও খাবার ফেরত দিয়ে কর্মশালাস্থল থেকে বের হয়ে আসেন বিক্ষুব্ধ সাংবাদিকরা। বিক্ষুব্ধ এই সাংবাদিকরা হলেন ৭১ টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি শামস শামীম , এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল-২৪ প্রতিনিধি এয়ার জুয়েল আরটিভি প্রতিনিধি বিন্ধু তালুকদার, শহীদনূর আহমেদ, ডিবিসি টেলিভিশন প্রতিনিধি আসাদ মনি, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি কর্ণ বাবু দাশ, এখন টেলিভিশনের প্রতিনিধি লিপসন আহমদ, বাংলা টিভি প্রতিনিধি আল হাবীব, দীপ্ত টিভির প্রতিনিধি সোহানুর রহমান সোহান।আরটিভি প্রতিনিধি শহীদনূর আহমেদ সনদপত্র ফেরতের বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, প্রেসকাউন্সিল খুব ভালো একটি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। দুঃখজনক হলেও সত্য এই প্রশিক্ষণ কর্মশালায় চোরাকারবার, বীমা ক্যালেঙ্কারি, অপ-সাংবাদিকতার সাথে জড়িত একাধিক ব্যক্তিকে প্রশিক্ষণে এনে সনদপত্র প্রদান করছে। যা মূল ধারার সাংবাদিকদের খাটো করা হয়েছে। হলুদ সাংবাদিকতা প্রতিরোধ করতে গিয়ে সনদপত্র প্রদানের মাধ্যমে এই লোকদের প্রমোট করক হয়েছে। যা মানা যায় না।৭১ টেলিভিশনের সাংবাদিক শামস শামীম বলেন, বিষয়টি অপমানজনক। আমি সনদপত্র না নিয়ে বের হয়ে এসেছি। সহকর্মী যাঁরা এই প্রতিবাদ করেছে তাদের সাধুবাদ জানান তিনি।এদিকে সনদপত্র ফেরতের সময় জেলা তথ্য অফিসার মো. আব্দুস ছাত্তার ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বিক্ষুব্ধ সাংবাদিকদের সনদপত্র গ্রহণে অনুরোধ জানালেও তৎক্ষনাৎ প্রশিক্ষণ কর্মশালাস্থল ত্যাগ করেন সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD