শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

শেখ হাসিনাকে প্রত‌্যার্পনের অনুরোধ পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, শেখ হাসিনাকে প্রত‌্যার্পন প্রস‌ঙ্গে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়। তাকে নিয়ে দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ ও পরামর্শ প্রয়োজন।

সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কা‌লে বিক্রম মিশ্রি এসব কথা জানান।

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে অনু‌রোধ ক‌রে‌ছে বাংলা‌দে‌শের অন্তর্বর্তী সরকার। এ বিষ‌য়ে ভার‌তের অবস্থান জান‌তে চাওয়া হয় দেশ‌টির পররাষ্ট্রস‌চি‌বের কা‌ছে।

জবা‌বে বিক্রম মিশ্রি বলেন, এটি একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া। এর জন্য দুই দেশের সরকারের মধ্যে  যোগাযোগ এবং পরামর্শ প্রয়োজন। আমরা এই বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করছি। তাই এই মুহুর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না।

ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনর্বহাল করার চেষ্টা করছে কিনা— জানতে চাইলে মি‌শ্রি বলেন, আমরা কেবল বাংলাদেশে আগামী নির্বাচনের পক্ষে, যাতে বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকারের কাছে তাদের আকাঙ্খা প্রতিফলনের সুযোগ পায়।

এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD