বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

‘শান্তি বজায় রাখতে সেনা সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন’

মাতৃভূমি সংবাদ 

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে রাষ্ট্র প্রদত্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিচক্ষণতার সঙ্গে প্রয়োগ করে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি সেনা সদস্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ায় কর্মরত সব পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে ‘দরবার’ এবং সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করায় অবস্থার উন্নতি হচ্ছে। তিনি সব সেনাসদস্যকে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে অসামরিক প্রশাসন এবং দেশের জনসাধারণকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে বলেন। এছাড়াও, নবনির্মিত সেনানিবাসের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সেনাপ্রধান ৭ পদাতিক ডিভিশনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD