বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শরিয়া কার্যকরে ‘নম্রতা’ নয়, আফগানিস্তানের প্রধান নেতার নির্দেশ

মাতৃভূমি সংবাদ 

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের বর্তমান শাসক তালেবানের প্রধান নেতা শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, তাদের দেশে শরিয়া আইন কার্যকরে কোনো ‘নম্রতা’ দেখানো যাবে না। গতকাল (৩ মে) রাজধানী কাবুলে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত একটি সেমিনারে শরিয়া আইন কার্যকরের ব্যাপারে জোরারোপ করেন তিনি। ওই সময় তাদের উদ্দেশ্যে শিক্ষা ও সংস্কার বিষয়ে কথা বলেন তিনি।

হিবাতুল্লাহ আখুন্দজাদা জানান, কয়েক শতক পর আফগানিস্তানের রাজনীতি এখন ইসলামিক ব্যক্তিত্বদের হাতে এসেছে। তিনি এ বিষয়টি আরও বেশি গুরুত্বের সঙ্গে নিতে বলেন।

আফগান সরকারের উপমুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত বলেন, “বৈঠকে আমির উল-মুমিনিন হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, শরিয়া কার্যকরের সময় কোনো ধরনের নম্রতা দেখাবেন না। শরিয়াতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। অহংকার, বিভেদ এবং অবিশ্বাস এড়িয়ে চলুন। কোনো কিছু নিয়ে অবহেলা করবেন না। অবহেলা করার কোনো অজুহাত নেই। অপ্রয়োজনীয় জিনিসে আপনাদের সময় ব্যয় করবেন না। শত্রুর মিথ্যা প্রচারণায় প্রতারিত হবেন না। কারণ শত্রুরা মিথ্যা প্রচারণার মাধ্যমে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।”

এছাড়া তিনি ন্যায়বিচার এবং অভাবী মানুষদের প্রতি নজর দেওয়ার ওপর জোর দেন।

এরআগে কান্দাহারে হজ প্রশিক্ষকদের নিয়ে আয়োজিত একটি সেমিনারে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছিলেন, আফগানিস্তানে যেন ইসলামিক আইন কার্যকর করা না যায় সেজন্য পশ্চিমা দেশগুলো ষড়যন্ত্র করছে।এদিকে তালেবান ও আফগান সরকারের সর্বোচ্চ ব্যক্তি হলেও হিবাতুল্লাহ আখুন্দজাদাকে প্রকাশ্যে খুব বেশি একটা দেখা যায় না। তিনি প্রকাশ্যে আসলেও তার ছবি তুলতে দেওয়া হয় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD