বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ১০ লাখ ব্যালট

মাতৃভূমি সংবাদ 

নিজেস্ব প্রতিবেদক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ডাকযোগে ভোটদান কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। প্রবাসী এবং দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের মধ্যে এই পদ্ধতিতে ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রবাস ও দেশের অভ্যন্তরীণ মিলিয়ে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি পূর্ণাঙ্গ ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চিত্র উঠে এসেছে। ইসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন।ভোটদানের প্রক্রিয়া শেষে ৫ লাখ ৩১ হাজার ২১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন এবং ৫ লাখ ২৩ হাজার ৪৯৭ জন ভোটার সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। প্রবাস থেকে ইতোমধ্যে ৪ লাখ ৯১ হাজার ৬১৫টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে, যার মধ্যে ৪ লাখ ৬৬ হাজার ২৪৩টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে নিয়েছেন।এ ছাড়া, দেশের ভেতরে যারা সরাসরি কেন্দ্রে যেতে পারছেন না, তাদের জন্য চালু হওয়া ‘ইনল্যান্ড কন্টিনজেন্ট পোস্টাল ভোট’ কার্যক্রমেও গতি লক্ষ্য করা গেছে। সেখানে ভোটদান সম্পন্ন করেছেন ৬ লাখ ২৬ হাজার ১৪৯ জন। ডাকবাক্সে জমা হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৫১০টি। রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ৫ লাখ ৩৫ হাজার ৪৫৩টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

© All rights reserved © 2023 MatrivumiSongbad
Design & Developed BY N Host BD